1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পুলিশে পরিবর্তন নিয়ে আসার ঘোষণা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পুলিশে পরিবর্তন নিয়ে আসার ঘোষণা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

পুলিশে পরিবর্তন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এজন্য দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চান বলে জানিয়েছেন তিনি। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান।

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তরে সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি। ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ জন কর্মকর্তার ‎র‌্যাংক‌ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, পুলিশি সেবা সারাদেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশপ্রধান বলেন, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা যাবে না।

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ডিআইজি পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. হাবিবুর রহমান, মহা. আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. আজাদ মিয়া, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মো. রুহুল আমিন এবং বাসুদেব বনিক।




আরো পড়ুন