1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার মালয়েশিয়া বিডি প্রেসক্লাবের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার মালয়েশিয়া বিডি প্রেসক্লাবের

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

প্রবাসীদের ভালোলাগা আর ভালোবাসার প্রত্যয় নিয়ে ঈর্ষণীয়তার সাথে ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রাখলো বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাংবাদিক সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক, জহিরুল ইসলামের উপস্থাপনায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন অবিরাম গতিতে। প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন। প্রবাসী হওয়া সত্ত্বেও তাঁদের সেই সৃজনশীল চর্চায় একটুও ব্যত্যয় ঘটেনি। বরং তারা এ চর্চাকে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন প্রতিনিয়ত।

সাংবাদিক নেতারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণে তথ্যধর্মী প্রতিবেদন বেশি বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহবানও জানান।

প্রতিষ্টাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডি আর ইউ এর সাবেক সভাপতি ও দি ডেইলী ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, মাইগ্রেশন প্রধান, ব্র্যাক শরিফুল হাসান,

দৈনিক সমকাল (অনলাইন) বার্তা সম্পাদক গৌতম মন্ডল, বাংলাভিশনের অভিবাসন বিষয়ক সিনিয়র সাংবাদিক মিরাজ হোসেন গাজী, ডেইলী ষ্টারের কূটনৈতিক সাংবাদিক পরিমল পালমা।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সহ- সভাপতি আশরাফুল মামুন, যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধক্ষ মোহাম্মদ আলী, তথ্য ও গবেষনা সম্পাদক অরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবীর উদ্দিন, সদস্য সৌরভ, মেহেদী হাসানসহ অন্যান্যরা যুক্ত ছিলেন । আলোচনা সভায়, মহামারি করোনায় আক্রান্ত হয়ে যে সকল রেমিটেন্স যোদ্ধারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত এবং এখনও যারা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।




আরো পড়ুন