1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
প্রাথমিক শিক্ষার্থীদের ৮৬৪ কোটি টাকার ভাতা আটকে আছে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




প্রাথমিক শিক্ষার্থীদের ৮৬৪ কোটি টাকার ভাতা আটকে আছে

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে কিছুদির পরই। অথচ আগের বছরের শিক্ষা উপকরণ জামা, জুতা, খাতা-কলম কেনার ভাতা এখনও দেয়া হয়নি। এরই মধ্যে প্রাথমিকের অনেক শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে পৌঁছে গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চুক্তির মেয়াদ না থাকায় ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিডস অ্যালাউন্সের টাকা বিতরণ করা হয়নি। এর পরিমাণ ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, এ বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। মেয়াদ বাড়াতে ১৩ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চুক্তির খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পুরো টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হলেও তা বাংলাদেশ ব্যাংকে পড়ে আছে।

ওই কর্মকর্তা বলেন, ‘টাকাগুলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার (ইএমটি) করা আছে। এখন শুধু বিতরণকারী সংস্থার কাছে গেলেই তা বিতরণ করা যাবে। কয়েকজন কর্মকর্তার খামখেয়ালির কারণেই প্রায় দেড় কোটি শিক্ষার্থী এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘চুক্তির মেয়াদের সময় শিক্ষার্থীদের কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির অর্থ দেয়া হয়েছে। এখন বিতরণের চুক্তির মেয়াদ না থাকায় বাকি অর্থ বিতরণ করা সম্ভব হয়নি। চুক্তির মেয়াদ বাড়ানো হলে টাকা বিতরণ করা হবে।’

এ বিষয়ে কথা বলার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে একাধিকবার ফোন এবং এসএমএস দেয়া হলেও তিনি সাড়া দেননি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুন মাসে নগদের সঙ্গে চুক্তির সময়ের মধ্যেই অর্থ ছাড় করে ইলেকট্রনিক মানি হিসেবে সেটি বাংলাদেশ ব্যাংকেও পাঠানো হয়েছে। পরে একটি চিঠি দিয়ে আবার তা আটকে রাখা হয়েছে।

৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এরপর ১৬ আগস্ট অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নগদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি।

 




আরো পড়ুন