1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক পদে জনপ্রিয়তায় এগিয়ে পিংকু - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক পদে জনপ্রিয়তায় এগিয়ে পিংকু

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

প্রায় তিন বছর ধরে ফরিদপুরের জেলায় বিএনপির কমিটি নেই। ৫ই সেপ্টেম্বর ২০১৯ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়।

কে হচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও সমাজসেবক মাহাবুবুল হাসান পিংকু এ পদে সবচেয়ে এগিয়ে আছেন। ফরিদপুরের তৃণমূলে নেতা কর্মীদের মাঝে মাহাবুবুল হাসান পিংকুর জনপ্রিয়তা রয়েছে বেশি।

যুবদল নেতা মাহবুবুল হাসান পিংকু ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের একটি একটি পরিচিত মুখ। শহীদ জিয়ার হাত ধরে শিশু সংগঠন হয়ে তিনি এখন একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে বিএনপিতে সক্রিয় রয়েছেন। জেলা যুবদল ও ছাত্রদল তার সমর্থনে কাজ করছে। দশম সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে তিনি ফরিদপুর সদর উপজেলা থেকে লক্ষাধিক ভোট পান। ওই নির্বাচনে তাকে বিশেষ কারচুপির মাধ্যমে পরাজিত করা হয় বলে কর্মী-সমর্থকদের অভিযোগ।

মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, তৃণমূলের আকাক্সক্ষার ভিত্তিতে আমাকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক করা হলে মহান আল্লাহর রহমতে ফরিদপুরে বিএনপিকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিএনপির প্রতিটি কর্মসূচি ফরিদপুরে কঠোর ভাবে পালন করা হবে।




আরো পড়ুন