1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বিএনপি নেতার পরিচয়ে চাঁদা দাবি: কুরিয়ার সার্ভিস শাখা বন্ধের হুমকি - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বিএনপি নেতার পরিচয়ে চাঁদা দাবি: কুরিয়ার সার্ভিস শাখা বন্ধের হুমকি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
Starmail24

ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ার সার্ভিস শাখা গুলো বিএনপি নেতার পরিচয়ে চাঁদা দাবির সম্মুখীন হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলে শাখা গুল বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে, কয়েকটি কুরিয়ার সার্ভিস শাখা চাঁদার ভয়ে বন্ধ করেছে।

কুরিয়ার সার্ভিস শাখা গুলো জানিয়েছেন, বিএনপি নেতার পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি তাদের কাছ থেকে উচ্চ অংকের চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে কুরিয়ার সার্ভিস শাখা গুলো ভয় ও আতঙ্কে রয়েছেন।

অনলাইন ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা তৈরি হয়েছে, কারণ বেশির ভাগই ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন। বর্তমান পরিস্থিতিতে, কুরিয়ার শাখা গুল বন্ধ হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে।

অনেক ব্যবসায়ী কুরিয়ারের মাধ্যমে পণ্য বিক্রি করে তাদের পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে চিন্তিত। যদি কুরিয়ার শাখা বন্ধ হয়ে যায়, তাহলে তারা তাদের অর্থ ফেরত পাবেন কি না, তা নিয়ে উদ্বেগে আছেন।ব্যবসায়ীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।

কুরিয়ার সার্ভিস শাখা গুলো জানান, চাঁদার দাবি না মানলে তাদের শাখা গুল জোর করে বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। ব্যবসার ক্ষতি ও নিরাপত্তার অভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন। চাঁদার দাবির ফলে কুরিয়ার সার্ভিস শাখা গুলো  জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে ব্যবসা পরিচালনা করা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়বে।

বিএনপি নেতার পরিচয়ে কুরিয়ার সার্ভিস শাখা গুল থেকে চাঁদা দাবির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং দোষীদের শাস্তি নিশ্চিতকরণই পারে এই সমস্যার সমাধান করতে।




আরো পড়ুন