1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ঘোষণা বিএনপির - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ঘোষণা বিএনপির

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি দাবিতে এবং একদফা দাবিতে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি। এরপর ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড করে দেওয়ার পর এ পর্যন্ত সাত দফা অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। সপ্তম দফার অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়। কর্মসূচি শেষ হওয়ার আগেই অষ্টমবারের মতো নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েক নেতা গ্রেপ্তার হন। কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন পর্যায়ের নেতাদের।

এরপর ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবারে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছিল বিএনপি এবং তাদের আন্দোলনের সঙ্গীরা।




আরো পড়ুন