1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু। ওই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ঢাকায় তুরস্ক দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি। দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে এ সফরে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন সাবুসোলু।

এতে আরও বলা হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঢাকায় তুরস্ক দূতাবাসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সেপ্টেম্বরে তুরস্ক সফরে গিয়ে সাবুসোলুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন। সে সময় তুরস্কে বাংলাদেশের নতুন দূতাবাস ভবনেরও উদ্বোধন করা হয়েছিল।




আরো পড়ুন