1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়া প্রবাসী পাভেল বিশ্বে সেরা ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়া প্রবাসী পাভেল বিশ্বে সেরা ১০০ প্রভাবশালী তরুণের তালিকায়

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বব্যাপী উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং তরুণদের বিভিন্ন সুযোগ সৃষ্টির ইকোসিস্টেম হিসেবে কাজ করে আসছে অপরচুনিটিস হাব। অপরচুনিটি হাবের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় স্থান পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা পাভেল সারওয়ার।

অপরচুনিটিস হাব ২০২০ সালের জন্য ১০০ সবচেয়ে প্রভাবশালী তরুণদের অ্যাওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। এ অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী পরিবর্তনের জন্য তরুণদের অসামান্য কাজের জন্য স্বীকৃতি দেওয়া।

পাভেল সারওয়ার সামাজিক উদ্ভাবক ক্যাটাগরিতে নির্বাচিত হন। তিনি তথ্যপ্রাযুক্তি ব্যবহার করে সামাজিক ও নাগরিক সমস্যার সমাধান, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ইয়ুথ ডেভেলপমেন্টে সক্রিয়ভাবে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থায় কাজ করছেন। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে নাইজেরিয়া ও বিভিন্ন আফ্রিকান দেশে তরুণদের সামাজিক উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে কাজের অবদানস্বরূপ তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
ব্যক্তি জীবনে তিনি একজন উদ্যোক্তা, সামাজিক উদ্ভাবক গুগল সার্টিফাইট অ্যাডুকেটর ও ট্রেইনার।

মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্যপ্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছেন পাভেল। এছাড়া বিশ্বের ১৭টি দেশে এখন ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ হচ্ছে।

২০১৮ সালে গুগল ক্রাউডসোরাস থেকে সেরা কমিনিটি লিডারের অ্যাওয়ার্ড পান পাভেল। তিনি বিভিন্ন সময় দেশীয় ও আন্তর্জাতিক নানান স্বীকৃতি লাভ করেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও সম্মানের সঙ্গে তুলে ধরতে চান এই তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা।




আরো পড়ুন