1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

মিয়ানমারে ফের পুলিশের গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। টানা বিক্ষোভের অংশ হিসেবে বুধবার রাস্তায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে ২ জন, ইয়াঙ্গুনে একজন, মিংগিয়ান শহরে একজন এবং সাগাইং অঞ্চলের মনওয়া শহরে ৫ জন পুলিশের গুলিতে মারা গেছেন।

বিক্ষোভকারীরা বলেছেন, দেশের কেউ একনায়কতন্ত্র বা সামরিক শাসন চায় না। এটা বোঝানোই আমাদের (বিক্ষোভের) লক্ষ্য।

এদিকে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীকে আটক করে। এর কয়েক দিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

অভ্যত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সেই সঙ্গে প্রতিদিন চলছে ব্যাপক ধরপাকড়।




আরো পড়ুন