1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাজারবাগে টিকা নিলেন ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




রাজারবাগে টিকা নিলেন ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনার টিকা নিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে টিকা নেন তারা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতরা করোনা টিকা নেন।

এর আগে রবিবার সকাল ১০টায় দেশজুড়ে করোনাভাইরাস টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা নিরাপদ। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। কাজেই কেউ অপপ্রচার করবেন না। সবাই টিকা নিন। আজকে দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ টিকা নেবেন।

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনারের টিকা নেয়ার মধ্য দিয়ে কার্যত পুলিশ বাহিনীর মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিবসহ বেশ কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও টিকা নেবেন।




আরো পড়ুন