1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাতে রাজধানীর তিন এলাকায় তিন বাসে আগুন - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




রাতে রাজধানীর তিন এলাকায় তিন বাসে আগুন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সারা দেশে বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীর তিন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

তিনটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার তিন জায়গায়ই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করছে। হতাহতের বিষয়ে এখনই কিছু জানা যায়নি।




আরো পড়ুন