1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
লকডাউন গুজবে ধাক্কা লেগেছে পুঁজিবাজারে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




লকডাউন গুজবে ধাক্কা লেগেছে পুঁজিবাজারে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

লকডাউন গুজবে ধাক্কা লেগেছে পুঁজিবাজারে। এই ধাক্কায় ভালো-মন্দ প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ার দরে বড় পতন হয়েছে সপ্তাহের প্রথম দিন রোববার। আগের কর্মদিবস বৃহস্পতিবারও দরপতন দিয়েই শেষ হয়েছিল লেনদেন সময়।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৪ পয়েন্ট। গত কার্যদিবস কমেছিল ৮১ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৬৪ পয়েন্ট।

কয়েক সপ্তাহ ধরে দেশে করোনার সংক্রমণ আবার বেড়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, সংক্রমণ বাড়ায় আবার লকডাউন জারি হতে পারে, এমন আতঙ্ক কাজ করেছে বিনিয়োগকারীদের মধ্যে। এই ‘লকডাউন গুজবে’ দুই কার্যদিবস ধরে বড় দরপতন দেখা গেছে শেয়ারবাজারে।

ডিএসইতে রোববারও লেনদেন কমেছে। এদিন লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার। আগের কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার। রোববার হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৩৯ টির, বেড়েছে ৩১টির, অপরিবর্তিত আছে ৭৮টির দর।

ডিএসইতে রোববার লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, রহিমাফুড, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, বিএটিবিসি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।




আরো পড়ুন