1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
শিগগিরই ১২-১৭ বছর বয়সী ত্রিশ লাখ শিশুকে ফাইজারের টিকা দেয়া হবে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




শিগগিরই ১২-১৭ বছর বয়সী ত্রিশ লাখ শিশুকে ফাইজারের টিকা দেয়া হবে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

শিগগিরই ১২-১৭ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। জন্ম-নিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধনের আওতায় এনে প্রাথমিকভাবে ত্রিশ লাখ শিশুকে ফাইজারের টিকা দেয়া হবে।

এ বিষয়ে রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখনো তারিখ ঠিক হয়নি, কিন্তু শিঘ্রিই দেয়া শুরু করবো। দুয়েক দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে ৬০ লাখ ফাইজারের টিকা রয়েছে। তাই দ্বিতীয় ডোজ হাতে রেখে মোট ৩০ লাখ ১২-১৭ বছর বয়সী ছেলেমেয়েকে এই টিকা দেবো। আবার যখন ফাইজারের টিকা হাতে আসবে, তখন আমরা এ সংখ্যা বৃদ্ধি করবো। বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু তার কম বয়সীদের টিকা দেয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি কোন নির্দেশনা নেই।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি আমরা। উনার সাথে কথা বলার পর আমি ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সঙ্গে কথা বলেছি। তারা টিকার বিষয়ে সম্মতি দিয়েছেন।




আরো পড়ুন