1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সব আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: হাছান মাহমুদ - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




সব আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: হাছান মাহমুদ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

সব আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিলেও জোটের খাতিরে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এর আগেও ৩০০ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল। জোটগতভাবে নির্বাচনের স্বার্থে এবারও সমন্বয় করা হবে।

সোমবার সচিবালয়ে সিনেমা হল মালিকদের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, অন্য দল থেকে প্রার্থী হতে পারে। তাদের ক্ষেত্রে নমনীয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগ প্রার্থীদের। কারণ অনেক দল নির্বাচনে আসছে। অনেকে স্বতন্ত্র প্রার্থীও হতে পারে।

রাশেদ খান মেননের আসনে বাহাউদ্দীন নাসিমকে মনোনয়ন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সবসময় এক আসন থেকে নির্বাচন নাও হতে পারে। আসন পরিবর্তন হতে পারে। প্রতি নির্বাচনেই অনেকে বাদ পড়েন। এবার যারা বাদ পড়েছেন, তারা জনপ্রিয়তাসহ নানা ইস্যুর কারণে বাদ পড়েছেন। দলের প্রয়োজনে মনোনয়ন দেয়া হযেছে।




আরো পড়ুন