1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সরকারি স্কুলগুলোতে ২০ জানুয়ারির মধ্যে ভর্তি শেষ করতে নির্দেশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




সরকারি স্কুলগুলোতে ২০ জানুয়ারির মধ্যে ভর্তি শেষ করতে নির্দেশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

সরকারি স্কুলগুলোতে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তি শেষ করতে হবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

এর মধ্যে কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ের মধ্যে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব সরকারি স্কুলগুলোতে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, লটারির ফল অনুযায়ী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

প্রসঙ্গত, সরকারি স্কুলগুলোর ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল ৫ লাখ ৭৩ হাজারের বেশি শিক্ষার্থী। গত ১১ জানুয়ারি সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।




আরো পড়ুন