1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের, ১০৯ ফিলিস্তিনি নিহত - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের, ১০৯ ফিলিস্তিনি নিহত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

 

সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ। শুক্রবার ভোর থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল।

আল জাজিরায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনারা ব্যাপক বোমা হামলার ফলে আকাশে ধোঁয়া উড়ছে।

খান ইউনিসে বর্তমানে কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের বেশিরভাগই ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে উত্তর গাজা থেকে পালিয়ে এখানে এসেছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরায়েলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তাহে দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।




আরো পড়ুন