1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সিরিজের শেষ টেস্টে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, ২০৭ রানে নেই ৪ উইকেট - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




সিরিজের শেষ টেস্টে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, ২০৭ রানে নেই ৪ উইকেট

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৫ জানুয়ারি) ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে (গাব্বা) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২০৭ রান। মার্নাস লাবুশেন ১০৬ ও ক্যামেরন গ্রিন ৬ রানে মাঠে অপারিজত আছেন।

ম্যাচের শুরুতেই দুই অজি ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের প্রথম ঘণ্টায় দাপট দেখায় ভারতীয় বোলাররা। ১ রানেই বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। শার্দুল ঠাকুর ফেরান মার্কাস হ্যারিসকে।

এরপর দেখে-শুনে খেলতে থাকেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৩৬ রানে স্মিথ সাজঘরে ফিরে যান। পরে মাঠে আসেন ম্যাথু ওয়েড। তিনি ব্যক্তিগত ৪৫ রানে আউট হলেও একপাশ আগলে খেলতে থাকেন লাবুশেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪র্থ শতক।

চোট-আঘাত জর্জরিত ভারতীয় দলের প্রথম একাদশে মোট চারটি পরিবর্তন করা হয়েছে। গত ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী ও যসপ্রীত বুমরাহ বাদ পড়েছেন।

সেই জায়গায় প্রথম একাদশে ঢুকেছেন শার্দুল ঠাকুর, টি নটরাজন, মায়াঙ্ক আগারওয়াল ও ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে আজ ভারতীয় টেস্ট দলে জোড়া অভিষেক ঘটেছে সুন্দর ও নটরাজন। দু’জনই তামিলনাড়ুর পেসার।

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন করা হয়েছে। আহত উইল পুকোভস্কির জায়গায় দলে এসেছেন মার্কাস হ্যারিস। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ১০০তম টেস্ট খেলছেন নাথান লিও।

চার ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ ফলে দাঁড়িয়ে রয়েছে।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিও, জস হ্যাজেলউড।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, টি নটরাজন।




আরো পড়ুন