1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ১৫ হাজার ছাড়াল প্রাণহানি - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ১৫ হাজার ছাড়াল প্রাণহানি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত দেশ দুটিতে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, শুধু তুরস্কেই এখন পর্যন্ত ১২ হাজার ৩৯১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিরিয়ায় প্রাণ গেছে ২ হাজার ৯৯২ জনের।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। ফলে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে।

অনেকের অভিযোগ খুবই ধীর গতিতে চলছে উদ্ধার অভিযান। ফলে কমছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবে প্রশাসন বলছে, তীব্র ঠান্ডা ও বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এ ছাড়া কেউ জীবিত থাকতে পারে এমন ধারণায় ব্যবহার করা যাচ্ছে না বুলডোজারের মতো ভারি যন্ত্র।

এর আগে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।




আরো পড়ুন