1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগ বুকিত বিনতাং শাখার আলোচনা সভা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগ বুকিত বিনতাং শাখার আলোচনা সভা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ বুকিত বিনতাং শাখা । দিবসটি উপলক্ষে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম ও যুগ্ম সাধারণ মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন লাল্টু বিশ্বাস , সভাপতি,  মালয়েশিয়া আওয়ামী লীগ বুকিত বিনতাং শাখা ।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তি যোদ্ধা শক্ত হোসেন পান্না ও প্রধান বক্তা ছিলেন মুজিবুর রহমান বাবু , সদস্য আহ্বায়াক কমিটি মালয়েশিয়া আওয়ামী যুবলীগ। বিশেষ অথিতি হিসাবে সেলিম জালাল , সিনিয়র সহ সভাপতি স্বেচ্ছা সেবকলীগ মালয়েশিয়া উপস্থিত ছিলেন । শুভেচ্ছা বক্তব্য দেন আ: বাতেন , সাধারণ সম্পাদক কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ।

আলোচনা সভার শুরুতেই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটি সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য দেশ এবং প্রবাসে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে বলা হয়। পরে, ২৫ মার্চ কাল রাতকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অথিতি হিসাবে জাকির হোসেন , জাতীয় শ্রমিক লীগ, আনিছুর রহমান স্বপন এম এইস জুয়েল সভাপতি মহানগর ছাত্রলীগ কুয়ালালামপুর মালয়েশিয়া , সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।




আরো পড়ুন