1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

এসএসসি এবং এইচএসসির ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চূড়ান্ত অনুমোদিত এ সিলেবাস আজ শুক্রবার শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও (ঢাকা এডুকেশন বোর্ড) প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষাবোর্ড, যা নিয়ে আপত্তি ওঠে। ওই সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও জানান।

এনসিটিবি সূত্রে জানা গেছে, এরপর গত ২৭ জানুয়ারি সিলেবাস আরও সংক্ষিপ্ত করার বিষয় নিয়ে এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে কর্মকর্তাদের এসএসসির ৬০ দিন এবং এইচএসসির ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করার নির্দেশ দেন।

পরে আগের ওই সিলেবাসকে সংশোধন করে আরও সংক্ষিপ্ত করা হয়, যা গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চূড়ান্ত অনুমোদন দেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককেও পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরি করা সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আমরা এটি ঢাকা শিক্ষাবোর্ডে পাঠিয়েছি।

এর আগে গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ সিলেবাস কমানো হলেও এবার প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




আরো পড়ুন