1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে আগামীকাল বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে টিকা দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মঙ্গলবার বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন দেয়ার কার্যক্রম উদ্বোধন শেষে অনলাইনের মাধ্যমে নিবন্ধন শুরু হবে। অ্যাপে রেজিস্ট্রেশনের পাশাপাশি কেন্দ্রে গিয়েও সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা নেয়া যাবে।

জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। তবে ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায় তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না।’ এ সময় ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অবহিতকরণ সভায় জানানো হয়েছিল, ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সাত হাজার ৩৪৪টি হাসপাতাল কেন্দ্রে করোনা টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এর একদিন আগেই দেশে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার ৭০ লাখ ডোজ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে ভারত। আর ৫০ লাখ ডোজ কেনা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেক্সিমকোর মধ্যস্থতায় সেই টিকা কিনছে সরকার।

আগামীকাল বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

সারাদেশে ব্যাপকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে কাজটি সুচারুভাবে করতে আজ ‘ড্রাই রান’ বা মহড়া অনুষ্ঠিত হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রি. জে জামিল আহমেদ বলেন, আগামীকাল বুধবার ভ্যাকসিন প্রয়োগ কাজের উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছি।




আরো পড়ুন