1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে আগুন - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে আগুন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

মালিবাগ মৌচাক এলাকায় অবস্থিত ড. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস হোটেলের নিচতলায় সুইচ বোর্ডে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৯টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড় শোনা যায়।

খিলগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে, ড. সিরাজুল হাসপাতালে নার্সেস হোস্টেলের তিন নম্বরের ছয় তলা ভবনের নীচ তলার সুইচ বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে। পুরা ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুটা হৈচৈ পড়ে যায়।

তিনি আরো জানান, সবকিছুই নিয়ন্ত্রণে আছে। যন্ত্রপাতির মাধ্যমে ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হতাহতের সংবাদ এখনও পাওয়া যায়নি।




আরো পড়ুন