1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
লেবাননে আ'লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




লেবাননে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জসিম উদ্দীন সরকার, লেবানন:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় এবং জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

লেবানন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আসন গ্রহন করেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ইস্কাদার আলী মোল্লা, উপদেষ্টা আশফাক তালুকদার, জাকির হোসেন, সহ সভাপতি নিলু মোল্লা, রুহুল আমিন, শারমিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জসিম, সুজাতা মিয়া, জাহাঙ্গীর হাজারি, সাহিদা আক্তার, মহিলা সম্পাদিকা সুস্মিতা, ধর্ম সম্পাদক ক্বারি সুলতান আহমেদ সিপু, শেখ রিক্তা আকতার, তরিকুল ইসলাম, ফখরুল ইসলাম, রাজু মিয়া।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। আর এখন সেই দেশের হাল ধরেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে নিয়ে যাবার কাজে নিয়োজিত হতে হবে।

অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত লেবানন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো পড়ুন