1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জামিন পেয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জামিন পেয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

করোনা বিধি না মানায় মুম্বাইয়ের একটি ক্লাব থেকে অভিযান চালাকালে গ্রেপ্তার হয়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না। পরে অবশ্য জামিন পেয়েছেন ভারতের এক সময়ের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

এদিকে, একই কারণে ওই ক্লাব থেকে জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনিও জামিন পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের ড্রাগনফ্লাই ক্লাবে তল্লাশি চালায় পুলিশ। এ সময় করোনা বিধি ভঙ্গের অভিযোগে রায়না ও গুরু রানধাওয়াসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। নাইট কারফিউ উপেক্ষা করে ক্লাবের মধ্যে উদ্দাম পার্টি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ভারতের অন্য রাজ্যগুলোর মতো নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্রটি। আর এ কারণে সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ।




আরো পড়ুন