1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ইউনাইটেড ইসলামী পার্টির হরতাল প্রত্যাহার - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ইউনাইটেড ইসলামী পার্টির হরতাল প্রত্যাহার

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দেওয়া ১৫ রমজানের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির এক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

গত ১২ এপ্রিল হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

মো. ইসমাইল হোসাইন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় সারাদেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার উস্কানিদাতা হিসেবে হেফাজত নেতাদের গ্রেপ্তারের দাবিতে ইতিপূর্বে ইউনাইটেড ইসলামী পার্টি স্মারকলিপি, হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল।

তিনি বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় ১৫ রমজানের হরতালসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করছে। কারণ এ সন্ত্রাসীদের বিচার বাংলার জমিনে যুদ্ধাপরাধীদের মত অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলাম নামে কোন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, সহ সভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, কাজী মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর মুক্তিযোদ্ধা), হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, ক্বারী মোহাম্মদ আবুল হোসেন প্রমূখ।




আরো পড়ুন