1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করলেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিযার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মনির বিন আমজাদ। গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কঠোর লকডাউনের মাঝে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মায়ানমারেরর নাগরিকদের এ সহায়তা দিয়ে আসছেন। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিয়াজ ও তেল। দেওয়া হয়েছে ৩০০ রিঙ্গিত করে প্রায় ১০০টি পরিবারে নগদ অর্থ। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সেন্টুল এলাকার এমপি, ওয়াইভি প্রভাকারান। এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পান্ডু ও কয়েকটি এনজিওর সদস্য। এ ছাড়া কেডা শহরে বসবাসরত অসহায় মালয়েশিয়ান নাগরিকদের ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নগদ অর্থও।

চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ এ সহায়তা দিয়ে আসছেন। সহায়তা প্রদানে মনির বিন আমজাদ কুড়িয়েছেন প্রশংসা। সংকটে তার এ সহায়তায় ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা।

সহায়তা বিষয়ে মনির বিন আমজাদ বলেন, ‘প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সকল নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি। সকলের সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন মনির বিন আমজাদ।’




আরো পড়ুন