1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তরুণী - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তরুণী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
তনিমা তাসনিম অনন্যা

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করছেন। কৃষ্ণগহ্বরগুলো কীভাবে বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে তার পূর্ণাঙ্গ চিত্র এঁকে দেখিয়েছেন তিনি। ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর তালিকায় তার নাম উঠেছে। তিনি একজন বাংলাদেশি তরুণী। নাম তনিমা তাসনিম অনন্যা।

২৯ বছর বয়সী এই তরুণী ডার্টমাউথ কলেজের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যম সম্প্রতি তনিমা তাসনিমের এ সফলতার কথা জানায়।

গত ৩০ সেপ্টেম্বর ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের একটি তালিকা প্রকাশ করে গণমাধ্যমটি। যেখানে তাসনিমের কাজকে ‘অসাধারণ গবেষণা’ বলে উল্লেখ করা হয়। ছোটবেলা থেকেই ঢাকায় পরিবারের সঙ্গে থাকার সময় মহাকাশের প্রতি আগ্রহ জন্ম নেয় তাসনিমের। সেই থেকেই মহাকাশবিজ্ঞানে তার আগ্রহ বাড়তে থাকে। ওই আগ্রহ থেকেই পরে এ বিষয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে পিএইচডিও সম্পন্ন করেন তাসনিম। এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও কিছুদিন পড়াশোনা করেন তাসনিম।




আরো পড়ুন