1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক

স্টার মেইল, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহে অভিযান চালিয়ে আবু হানিফ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আবু হানিফ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আহাদ নগর গ্রামের মৃত রাহাজ উদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে মাধ্যমে র‌্যাব জানতে পারে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর উদ্দ্যেশে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এসময় র‌্যাবের একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, আটককৃত ব্যাক্তি নাম আবু হানিফ। সে হরিনাকুন্ডু উপজেলার আহাদ নগর গ্রামের মৃত রাহাজ উদ্দিন মন্ডলের ছেলে। আটকের সময় সন্ত্রাসী আবু হানিফের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃত হানিফ এলাকায় অনেক দিন ধরে একটি চরমপন্থী গ্রুপ চালিয়ে আসছে। তার নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যাসহ ১৩টি হত্যা মামলা রয়েছে।




আরো পড়ুন