1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আইন সম্পাদক হলেন সোলায়মান কবির - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আইন সম্পাদক হলেন সোলায়মান কবির

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। নবগঠিত কমিটির আইন সম্পাদক হয়েছেন মো. সোলায়মান কবির। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সোমবার (৭ ফেব্রুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে।

কমিটির নতুন আইন সম্পাদক মো. সোলায়মান কবির বরিশাল সদর উপজেলার অন্তর্গত কাশীপুর ইউনয়ের বাসিন্দা। মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সোলায়মান কবির সিটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র।

এর আগে সোলায়মান কবির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকাস্থ বরিশাল ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সব সময় রাজপথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আইন সম্পাদক মনোনীত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোলায়মান কবির। সেই সাথে ধন্যবাদসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এছাড়াও কমিটিতে উপ-আইন সম্পাদক হয়েছেন তিনজন। তারা হলেন- ফতে মো. চৌধুরী, মো. নাসির উদ্দীন ইমন এবং নাসরিন আক্তার মুক্তা।

 




আরো পড়ুন