1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এদিন ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, আগামী ৭, ৮ অথবা ৯ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়। ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এই সময়সীমা শেষ হবে। তবে নির্ধারিত সময়ের পূর্বেই ফল প্রকাশ হতে যাচ্ছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এবারও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।




আরো পড়ুন