1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশিসহ ২৪৫ জন আটক - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশিসহ ২৪৫ জন আটক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ার সাঁড়াসি অভিযানে ১০২ জন্ বাংলাদেশিসহ ২৪৫ জন্ অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল (শুক্রবার) রাতে রাজধানীর অদুরে শাহ আলম এর সেকসন ২২ একটি স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসময় গ্রেফতার এড়াতে কেউ কেই চেয়ারে নীচে ড্রামের ভিতর লুকিয়েও থেকে শেষ রক্ষা হয়নি।

শনিবার স্থায়ী সময় সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, গত দুই মাসে স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সম্বনয়ে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী অভিযান চালিয়ে ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি (১০২ জন), নেপালি (৬১), ভারতীয় ৫৮), পাকিস্তানি (২০), ইন্দোনেশিয়ান (৩) এবং শ্রীলঙ্কান (১) রয়েছে।

অপারেশনের পর ইমিগ্রেশন পরিচালক সাংবাদিকদের বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে তাদের অধিকাংশই ভিসার অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।

আটককৃত সকল বিদেশীকে পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি জড়িত বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।




আরো পড়ুন