1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৫ হাজার ৩০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহের অভিযানে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৮১৬ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৯৩৫ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ২ হাজার ৫২৪ জন শ্রম আইন লঙ্ঘন করার দায়ে গ্রেপ্তার হয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের দায়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৩৬ শতাংশ ইথিওপিয়ান এবং ৭ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিলেন।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

প্রসঙ্গত, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত আছেন।




আরো পড়ুন