1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জন নিহত - starmail24
শিরোনাম :
পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ




ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জন নিহত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চল তানা তরাজায় ভূমিধসের এই ঘটনা ঘটে। ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় ঠিকমতো উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। তবে এরই মধ্যে ঝুঁকি নিয়ে বিশেষ পদ্ধতিতে ধসে যাওয়া এলাকায় প্রাণে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তানা তরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার মধ্যরাতের কিছু সময় আগে গ্রামের একটি ঘরে পারিবারিক আয়োজন চলছিল। এসময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুলায়মান মাইলা রোববার এএফপি এজেন্সিকে জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় মোট ১৭ জনকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পাঠানো ছবিতে দেখা যায়, দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানুয়ারি থেকে বর্ষা মৌসুম শুরু হয়েছে ইন্দোনেশিয়ায়। এর মধ্যে গত মাসে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।




আরো পড়ুন