1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা - starmail24
শিরোনাম :
পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ




ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। তাদের যুদ্ধবিমানের বোমা বর্ষণে একটি মসজিদসহ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। দেশটির সংবাদ সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রোববার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। শনিবার ছিল রমজান মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রাষ্ট্রীয়ভাবে রোববার থেকে ১ শাওয়াল গণনার ঘোষণা আসে। এতে আনন্দে মেতে উঠেন ইয়েমেনের সর্বস্তরের মানুষ। কিন্তু ঈদের দিনে ইয়েমেনে মার্কিন বোমা হামলায় উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ব্যাপক ক্ষতি হয়। বিষাদ হয়ে উঠে ঈদ আনন্দ।

কাহজা এলাকার বোমা হামলাস্থল পরিদর্শন করেছেন ইয়েমেনি কর্মকর্তারা। আবাসিক এলাকা লক্ষ্য করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন তারা এবং এটিকে মার্কিনি দেউলিয়াত্ব, বিভ্রান্তি এবং ব্যর্থতার প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন।

ইয়েমেনি কর্মকর্তারা আরও বলেছেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে হামলা করে আমেরিকান শত্রুতা মনোবল ভাঙতে পারবে না। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন অবিচল থাকবে।

এদিকে ঈদের দিন রাজধানী সানার কাছে পৃথক মার্কিন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু পর ফের লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি। একই সময় ইসরায়েলের ভূখণ্ডেও মিসাইল ছুড়ে তারা। এর জেরে মার্কিন বাহিনী ইয়েমেনে হামলা জোরদার করে। মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে। হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা।




আরো পড়ুন