1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাজধানীতে পৃথক অভিযানে ৩৮ জুয়ারী আটক - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




রাজধানীতে পৃথক অভিযানে ৩৮ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৩৮ জুয়ারীকে আটক করেছে র‍্যাব-১০। শুক্রবার র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রাত ১২ টার দিকে ঢাকার কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, ২ টি টাকা জমা রাখার বক্স ও ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলো- আব্দুল মোমিন (৫০), মোঃ মজিবুর রহামান শিকদার (৪৮), মোঃ কালু ড্রাইভার (৪০), মোঃ রনি (৩০), মতিউর রহামান (৫৮), মোঃ খলিল (৩৮), মোঃ স্বপন মিয়া (৩৫), হাজী নজরুল ইসলাম (৫০), মোঃ মনিরুল ইসলাম (৪২), মোঃ নয়ন (২৯), মোঃ সুমন (৪৮), মোঃ বুলু (৬৩), মোঃ সুমন (২৮), মোঃ তৌয়ব খান (৩২), মোঃ ছিদ্দিক (৪৫), মোঃ বিল্লাল মিয়া (৩৫), মোঃ সোলায়মান (৩১), মোঃ আদু (৩০) এবং মোঃ মামুন (৪২)।

এছাড়াও র‌্যাবের অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় আরো ১৯ জন জুয়ারীকে আটক করে।

এসময় তাদের নিকট থেকে ১৮ টি মোবাইল ফোন, ৭ প্যাকেট ও খোলা অবস্থায় ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড ও ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলো- মোঃ আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), মোঃ সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), মোঃ রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), মোঃ আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মোঃ মিজানুর রহমান (৪৪), মোঃ কবির (২৩), মোঃ ভুট্টো (৩৩), মোঃ শুকুর মিয়া (৫২), মোঃ রফিকুল ইসলাম (৪৭), মোঃ ইমরান (২৮), মোঃ মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), মোঃ হৃদয়(২৪), মোঃ ইব্রাহিম (৩২) এবং মোঃ আব্দুল করিম (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।




আরো পড়ুন