1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল। চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো।

করোনা মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা হয়নি। এদিকে অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।




আরো পড়ুন