1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়া প্রবাসী সাইফুলের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়া প্রবাসী সাইফুলের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নেত্রকোনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারী, মালয়েশিয়া প্রবাসী, সাইফুল ইসলাম’কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবারের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, নেত্রকোনা জেলার কলমা কান্দা থানার সাইফুল ইসলাম। এসময় নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, অজ্ঞাত এক টিকটকার তথ্য বিকৃত করে যে ভিডিও প্রকাশ করেছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত। সামাজিকভাবে সম্মান ক্ষুন্নের অভিযোগ এনে, অপপ্রচারকারিকে আইনের আওতায় আনারও দাবি জানান, প্রবাসী এই ব্যাবসায়ী সাইফুল ইসলাম।

মালয়েশিয়ায় মো সাইফুল ইসলাম দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। বর্তমানে দেড় হাজারের ( ১,৫০০ ) বেশি প্রবাসী শ্রমিকরা তার কোম্পানিতে কাজ করছেন। ২০২৪ সালে নেত্রকোনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্ররণকারী হিসাবে ১ম স্থান হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সমাননা গ্রহণ করেন। এমন একজন হাজি এবং হাফেজ প্রবাসীর মানসম্মান হানি করে সোসাল মিডিয়াতে বিভিন্ন অপ্রচার চালাচ্ছে একটি চক্র। ইতোমধ্যে সেই চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় ও কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন সাইফুল ।

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

সাইফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জনৈক টিকটকার ও ইউটিউবার ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ থেকে তার মালিকানাধীন বাণিজ্যিক ভবনকে জড়িয়ে সম্পূর্ণ বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সম্বলিত একটি ভিডিও প্রচার করেছে। এই মিথ্যাচারের ফলে তার ও পরিবারের সদস্যদের চরম মানহানি ঘটেছে।

হাইকমিশনে দাখিল করা আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারের মাধ্যমে সম্মানহানি এবং এ বিষয়ে যথাযথ আইনি তদন্ত ও ব্যবস্থা গ্রহণে সাইফুল ইসলাম উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৮ বছর মালয়েশিয়ায় বসবাস করছেন দেশের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি নিয়মিত রেমিট্যান্স প্রেরণ করে আসছেন। তিনি নেত্রকোণা জেলায় ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত হয়েছেন।

আবেদনে তিনি আরও জানান, নেত্রকোণা জেলার কলমাকান্দা বাজারে খাদ্যগোদামের বিপরীত পাশে তার মালিকানাধীন তিনতলা বাণিজ্যিক ভবন রয়েছে। গত ১০-১২ দিন আগে ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে তার ভবনে অনৈতিক কার্যকলাপ সংঘঠিত হয়েছে মর্মে ২৪ সেকেন্ডের একটি মিথ্যা ভিডিও প্রচার করা হয়। তার অভিযোগ, এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ও মিথ্যা প্রচারণা যার উদ্দেশ্য তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।

তিনি সন্দেহ প্রকাশ করেন, তার ভাড়াটিয়া সহ দুই সহযোগী এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। তিনি জানতে পেরেছেন  দুই জন ইতোমধ্যে আইনি হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা চলমান রয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় সশরীরে দেশে উপস্থিত থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে না পারায় সাইফুল ইসলাম নিরূপায় হয়ে ন্যায়বিচারের জন্য হাইকমিশনের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ও হাইকমিশনে দাখিল করা আবেদনে তিনি উক্ত টিকটকার এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা সকল অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততার সাথে সুষ্ঠু ও যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে সুবিচার প্রাপ্তির ব্যবস্থা দানের আকুল আবেদন জানিয়েছেন।

প্রবাসী এই ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলে সাইফুল ইসলাম বলেন , দেশে আমার সুনাম ক্ষুন্ন করে একটি চক্র আমার বিরুদ্ধে টিকটকে বিভিন্ন মিথ্যা গুজব ছড়াচ্ছে। যা আমার ব্যাক্তিত্বের সাথে যায় । আমি একজন হাজি মানুষ ,ইসলামের দিনের পথের মানুষ , আমি দেশে সমাজ সেবা মূলক কাজ করে থাকি , কিন্তু আমার বিরুদ্ধে একটু চক্রের মিথ্যা গুজব ছড়াচ্ছে, তাই আমি এই চক্রের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসীরা বলেন , বাংলাদেশে প্রশাসনের কাছে , যারা সোস্যাল মিডিয়া কে নিয়ন্ত্রণ করেন তাদের কাছে দাবি জানাই, সাইফুল ভাইয়ের নিয়ে যারা টিকটকে মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের ধরে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করেন ।

সংবাদ সম্মেলনে বিভিন্ন পেশাজীবী প্রবাসীরা উপস্থিত ছিলেন ।




আরো পড়ুন