1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জার্মান আওয়ামী লীগের আয়োজনে “স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জার্মান আওয়ামী লীগের আয়োজনে “স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা

ফাতেমা রুমা, জার্মানি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

গত ২২শে জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার ভার্চুয়ালি এক ব্যতিক্রমী আয়োজনে, বিশ্বের ৫০ টির ও বেশি দেশের প্রবাসী ও আওয়ামী লীগের নেতা ও কর্মীদের নিয়ে স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও পদ্মার দুই পাড়ের বাউলদের নিয়ে বাউলিয়ানা করেছে জার্মান আওয়ামী লীগ। জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরীর আমন্ত্রনে, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্স এ উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়ার উদ্বোধনী বক্তব্য পর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম.পি, কানাডায় বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাশ গুপ্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বাহাদুর বেপারি ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লিয়াকত সিকদার, ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক।

আলোচনা সভায় বক্তারা বলে পদ্মা সেতু শুধু মাত্র একটি অবকাঠামো নয়, এটা দেশের সক্ষমতার প্রতীক, আত্মমর্যাদার প্রতীক। সেটার বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।স্যালুট ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।




আরো পড়ুন