1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

পাবনা
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

দৈনিক সংগ্রাম পাবনা জেলা সংবাদদাতা , দৈনিক নব যুগানতরের বার্তা সম্পাদক ও আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পিতা মোসলেম উদ্দিন সোমবার (২৫ জানুয়ারী) রাত ৪:ঘটিকার সময় পাবনার আতাইকুলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। সে সময় তিনি স্ত্রী, দুই ছেলে ,সাত মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক কামরুল ইসলামের পিতার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম , পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা সাধারন সম্পাদক ও এ টি এন বাংলা পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি আর টিভি পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন নয়া দিগন্ত ঈশ্বরদী সংবাদদাতা ও গ্রীন নিউজ বিডি সম্পাদক শহীদুল্লাহ খান সহ পাবনার সাংবাদিক নেতৃবৃন্দু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন

অপরদিকে দৈনিক সংগ্রাম পাবনা জেলা সংবাদদাতা কামরুল ইসলামের পিতার ইন্তেকালে গভীর শোক ও সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল,সেক্রেটারী ও পাবনা ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, পাবনা পৌর জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু।

পারিবারিক সুত্রে জানাযায়, মরহুম মোসলেম উদ্দীন গত মঙ্গলবার ২১শে জানুয়ারী দুপুরে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে
নেয়া হয় । তারপর থেকে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সোমবার বাদ জোহর আতাইকুলা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে আতাইকুলা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাযা পুর্ব শোক সভায় বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক জিবন কথার প্রকাশক ,মাওলানা আব্দুর রহিম, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল,সেক্রেটারী ও পাবনা ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, পাবনা পৌর জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান,আবদুল্লাহ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু।




আরো পড়ুন