1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
‘সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে’ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




‘সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে’

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘করোনা মহামারিকালে মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছেন। তবে নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আসন্ন বৈঠকে সম্পর্কের সকল বিষয়েই আলোচনা করা হবে। আমরা যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ চাই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৮ ফেব্রুয়ারি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশের হাইটেক পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য-প্রযুক্তি খাতে (আইসিটি) আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণে এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা প্রয়োজন।




আরো পড়ুন