1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মালয়েশিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে কালিয়াচাপড়া আঞ্চলিক প্রবাসীদের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী কাচ্চি ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আলভী হাসান এবং সঞ্চালনা করেন প্রবাসী নেতা আলামিন। এতে প্রবাসে বসবাসরত কালিয়াচাপড়া অঞ্চলের বহু প্রবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাবীব, মাসুদ, মল্লিক, সেলিম, তারেক, হিরন, উজ্জ্বল, আশিক তুষারসহ আরও অনেকে। বক্তারা প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, প্রবাসে বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




আরো পড়ুন