1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি চাকরিতে ১১তম থেকে ২০তম গ্রেডে নিয়োগ পরীক্ষা বন্ধ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি চাকরিতে ১১তম থেকে ২০তম গ্রেডে নিয়োগ পরীক্ষা বন্ধ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি চাকরিতে ১১তম থেকে ২০তম গ্রেডে নিয়োগ পরীক্ষা বন্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। রবিবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের উপসচিব তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তর, সংস্থার বেতন গ্রেড ১১ থেকে ২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।

পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়, বিভাগ বা অধীনস্থ দপ্তর, সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না বলেও পরিপত্রে বলা হয়েছে।

একই সঙ্গে ২০১৯ সালের ২৪ নভেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্রটি বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।




আরো পড়ুন