1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
আতাইকুলায় চুরি, ছিনতাই ও ডাকতি প্রতিরোধে নৈশপ্রহরীদের সাথে থানা পুলিশের আলোচনা সভা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




আতাইকুলায় চুরি, ছিনতাই ও ডাকতি প্রতিরোধে নৈশপ্রহরীদের সাথে থানা পুলিশের আলোচনা সভা

পাবনা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

পাবনার আতাইকুলা থানা পুলিশের আয়োজনে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রতিরোধে বিভিন্ন বাজারে দ্বায়িত্বরত নৈশপ্রহরীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্বাস্থ্য বিধি মেনে থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান সরকার।

এসময় নৈশপ্রহরীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করবেন। বাজারে সন্দেহমুলক ভাবে কেউ ঘোরাফেরা করলে পুলিশকে জানাবেন। প্রয়োজনে আমার মোবাইল নাম্বার রেখে দিবেন। রাত যতো গভীর হবে আপনারা ততোই সজাগ থাকবেন। এছাড়া আরো বক্তব্য দেন আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন, আর-আতাইকুলা ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ ছবি ও বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, নৈশপ্রহরীরা সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।




আরো পড়ুন