1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত ১৮ লাখ, মৃত্যু সাড়ে ৬ হাজার - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত ১৮ লাখ, মৃত্যু সাড়ে ৬ হাজার

স্টার মেইল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। একই সময়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার ৪৮৪ জন মানুষ। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা পাঁচ শতাধিক কমলেও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সোয়া ২ লাখেরও বেশি। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। আর আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৭৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউক্রেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। একদিনে দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।

এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জন।

বাংলাদেশ পরিস্থিতি

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। এ সময় ২২ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.২৫%। একদিনে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।




আরো পড়ুন