1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭৭২ জনের দেহে।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য জানিয়েছেন। ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন; ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।

গতকাল শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে বিভাগে বিভাগে মোট মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে।




আরো পড়ুন