1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে দলটির সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। তবে, তারা স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিএনপির সমাবেশের শেষদিকে পুলিশ লাঠিচার্জ শুরু করার পর বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ১৫/২০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর সটকে পড়েন তারা।

এদিকে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ বিএনপির সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় সিনিয়র নেতাসহ অনেকে আহত হয়েছেন।

অন্যদিকে, এ ঘটনার পর প্রেসক্লাব এলাকার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ওই এলাকায় প্রচুর পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।




আরো পড়ুন