1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে ঘোষণায় চেয়ার ছোড়াছুড়ির ও ভাঙচুর - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে ঘোষণায় চেয়ার ছোড়াছুড়ির ও ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে মাইকে ঘোষণা দেওয়ার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ির ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে সোমবার সকালে র‌্যালি বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় সার্কিট হাউজ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বিএম জুবায়ের হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে সিনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে মাইকে ঘোষণা না দিয়ে জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম ঘোষণা দেওয়া হয়। এর জের ধরে ছাত্রলীগের একাংশ ক্ষিপ্ত হয়ে তখনই চেয়ার ছোড়াছুড়ি এবং ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে। আর নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হয়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রের নাম আগে পরে ঘোষণা নিয়ে নিজেরদের মধ্যে ঘটনাটি ঘটে। তবে এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




আরো পড়ুন