1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঝিনাইদহে এবার ইউপি মেম্বার হলেন হিজড়া - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




ঝিনাইদহে এবার ইউপি মেম্বার হলেন হিজড়া

স্টার মেইল, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

এবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছেন একজন হিজড়া প্রার্থী।

পঞ্চম ধাপের নির্বাচনে শৈলকুপার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ১০১ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে ট্রান্সজেন্ডার শম্পা খাতুন পপিকে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া খাতুন সূর্যমুখী প্রতীকে পেয়েছেন ৫১৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মিলি বেগম ৩২৫ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পর বুধবার রাতে ফল ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে পপি বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

জয়ের পর পপি বলেন, ‘আমি এত দিন এলাকায় দেখেছি, জনপ্রতিনিধিরা মানুষকে কত হয়রানি করে। বিভিন্ন ভাতা দেয়ার জন্য অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয়। তাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমি ভোটযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমি মনে করি, জনগণ আমাকে নির্বাচিত করে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমি মানুষের উপকার করি বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

পপির বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে। ২০১৩ সালে শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল আমিন রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। গত বছর তাদের বিয়েবিচ্ছেদ হয়ে যায়।

পপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দিকে একটু নজর দেন তবে আমরা মানুষকে ভালোভাবে সেবা করতে পারবো।’

পপি আরো বলেন, ফুলহরি গ্রামে তার বিয়ে হয়েছিল। তার সংসার করা হয়নি। মাঝেমধ্যে এই গ্রামে আসেন এবং এই ইউনিয়নের ভোটার। তা ছাড়া করোনাকালে তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। এলাকার সাধারণ মানুষই তাঁকে নির্বাচনে অংশ নিতে বলেন। সেভাবেই তার নির্বাচনে অংশ নেওয়া। মানুষ যে আশা নিয়ে তাকে ভোট দিয়েছেন, সেই আশা পূরণে তিনি কাজ করে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউপিতে চেয়ারম্যান পদে হিজড়া নজরুল ইসলাম ঋতু নির্বাচিত হন।




আরো পড়ুন