1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঝিনাইদহে চা দোকানিকে হাতুড়ি পেটায় ও শ্বাসরোধে হত্যা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ঝিনাইদহে চা দোকানিকে হাতুড়ি পেটায় ও শ্বাসরোধে হত্যা

স্টার মেইল, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তার নাম ইনানুর রহমান (৪৫)। তিনি মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইনানুর একজন চা দোকানি। রাতে তিনি মহেশপুর পৌরসভার কুলতলা বাজারের নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

নিহতের ছেলে বিল্পব হোসেন স্টার মেইলকে জানান, তার বাবা পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে এ ব্যাপারে কয়েকজন তাকে বারবার মারতে চায়। আমি বাবাকে বারবার বলি লোকের জমি তোমার আর চাষ করতে হবে না। আজ কয়েকদিন আমার বাবার চোখে ঘুম নেই। তবে তিনি এ সময়ে কারো নাম বলতে চাননি।

গ্রামবাসী মহি উদ্দিন নামের এক ব্যক্তি জানান, ইনানুর বেশ কিছুদিন লিবিয়ায় ছিল। বাড়িতে ফিরে পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে ও কুলতলা নামকস্থানে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা করে এবং সেখানে রাত যাপন করে। তাকে রাতের যেকোনো সময় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা শুনছি। সকালে স্থানীয়দের খবরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 




আরো পড়ুন