1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঝুঁকিপুর্ণ দেশসমূহ ব্যাতিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি, ভারতসহ ৩৮ দেশে বিধিনিষেধ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ঝুঁকিপুর্ণ দেশসমূহ ব্যাতিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি, ভারতসহ ৩৮ দেশে বিধিনিষেধ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

বর্তমানে অতি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশসমূহ ব্যাতিত বিশেষ শর্তসাপেক্ষে শনিবার (১ মে) থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট সমূহের পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (৩০ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে।

বেবিচকের প্রজ্ঞাপনে ঝুঁকি বিবেচনায় ৩৮টি দেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে রয়েছে ১২টি দেশ- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়া। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বা বাংলাদেশ থেকেও এসব দেশে কোনো যাত্রী যেতে পারবেন না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা (অনাবাসী বাংলাদেশি) নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

‘গ্রুপ-বি’র ২৬টি দেশ হলো- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, কাতার, লিথুনিয়া, প্যারাগুয়ে, নেদারল্যান্ড, পেরু, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে। এসব দেশ (বাহরাইন, কুয়েত ও কাতার ছাড়া) থেকে আগতদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে। তবে বাহরাইন, কুয়েত ও কাতারের প্রবাসীদের দেশে ফিরেই থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে। তিন দিন পর তাদের করোনা নমুনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।




আরো পড়ুন